সারাদেশ

প্লাজমা দিয়ে এসেই করোনা পজিটিভ চিকিৎসক!

বরিশাল প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে এক রোগীকে প্লাজমা দেয়ার কিছুদিন পরই আবারও করোনা আক্রান্ত হয়েছেন বরিশালের এক চিকিৎসক।

করোনা আক্রান্ত হওয়া বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই মেডিকেল অফিসার বৃহস্পতিবার (৪ জুন) বলেন, ১৩ এপ্রিল স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত অবস্থায় জানতে পারেন সেখানকার এক নার্স, এক পিওন ও জেনারেল ওয়ার্ডে মারামারি করে ভর্তি হওয়া এক রোগীর করোনাপজিটিভ।

তিনি বলেন, ২০ এপ্রিল আমি জানতে পারি আমার কোভিড-১৯ পজিটিভ। কিছুদিন পর রিপোর্ট নেগেটিভ আসে এবং ২৭ এপ্রিল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন থেকে বাসায় চলে আসি।

তিনি আরো বলেন, মে মাসের ২০ তারিখে কর্মস্থলে যোগদানের পর একজন মাকে বাঁচাতে প্লাজমা দেয়ার সিদ্ধান্ত নিই। ২৬ মে ঢাকায় যাওয়ার পর প্লাজমা দিয়ে ওইদিনই বরিশালে ফিরে আসি। পাশাপাশি যথানিয়মে কাজ চালিয়ে যেতে যেতে অনুভব করি জ্বর-সর্দি-কাশি অর্থাৎ নিজের শরীরে করোনার উপসর্গ। যদিও প্রথমবার এসবের কোনো লক্ষণই আমার ছিল না।

তাই ৩০ মে আবার কোভিড টেস্টের জন্য নমুনা দিই যার রিপোর্ট মঙ্গলবার (০২ জুন) পজিটিভ আসে।

ঢাকা থেকে আসার পর কোনো লক্ষণই ছিল না জানিয়ে তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া এক রোগীকে দেখার পর থেকে কিছুটা সংশয়ে ছিলাম। কারণ তিনি ঢাকা থেকে বাবুগঞ্জে এসেছিলেন। সুস্থ হয়ে কাজে ফিরব এ আশা নিয়েই আগের মতো নিজেকে আলাদা রেখে চিকিৎসা নিচ্ছি। সঙ্গে নিয়ম মেনে চলার চেষ্টা করছি।

আর সবাইকে আহ্বান জানাচ্ছি, করোনা একবার হলে আবার যে হবে না এটা ভাবার কিছু নেই। তাই সচেতনতা আর স্বাস্থ্যবিধি মেনে চলাই করোনাভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায়। আর উপসর্গ থাকলে তা কখনও উচিত হবে না গোপন করা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা