সারাদেশ

রৌমারীতে ভারতীয় হাতির তাণ্ডব

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রামে ভারতীয় বন্য হাতির দলের তাণ্ডবে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে সেখানকার কৃষকরা। ঢাক-ঢোল বাজানোসহ আগুন জ্বালিয়েও হাতি তাড়ানোর চেষ্টা ব্যর্থ হয়েছে গ্রামবাসী।

ভারতের গারোহিল পাহাড় থেকে নেমে আসা ২০/২৫টি করে একাধিক হাতির দল কালাইচর সীমান্ত দিয়ে বাংলাদেশের রৌমারীতে প্রবেশ করে। ৭/৮ দিন ধরে প্রতি রাতেই সীমান্ত পেরিয়ে বন্য হাতির দল সেখানে এসে উপজেলার আলগারচর, খেওয়ারচর, বকবান্দা, ঝাউবাড়ী, চুলিয়ারচর ও বড়াইবাড়ীর চরসহ পার্শ্ববর্তী এলাকায় ঢুকে পড়ে পাকা ধানসহ বিভিন্ন ফসল খেয়ে ও পা দিয়ে পিষে নষ্ট করছে।

সীমান্তবর্তী গ্রামগুলোর একাধিক কৃষকরা জানায়, আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৭ থেকে ১০৭২ এর মধ্য দিয়ে প্রতি রাতে বন্য হাতির দল বাংলাদেশে প্রবেশ করছে। রাতভর ফসলের ক্ষতি করে নো-ম্যান্স ল্যান্ড এলাকায় অবস্থান নেয়। আবারো রাতের আঁধারে প্রবেশ করে। মাঝে মধ্যে খাবার না পেলে কৃষকের ঘর-বাড়িতেও হামলা চালায় বন্যহাতির দল।

কুড়িগ্রাম-৪ আসনের স্থানীয় সাবেক সংসদ সদস্য মো. রুহুল আমিন জানান, পাহারে খাদ্য সংকট দেখা দিলেই বন্যহাতির দল বাংলাদেশের লোকালয়ে নেমে আসে। ইতোমধ্যে আমি সংসদ সদস্য থাকাকালীন সীমানা পেরিয়ে ভারতীয় বন্যহাতি রৌমারী এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া বন্ধ করার জন্য দু’দেশের সরকারের কাছে আবেদন করেছিলাম। এখনও করছি। কিন্তু কোনো সুরাহা মিলছে না।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান জানান, প্রতিবছর এই মৌসুমে ভারতীয় হাতির দল বাংলাদেশে প্রবেশ করে। ফসল ও মানুষের ঘরবাড়ির ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। ফসল রক্ষায় স্থানীয়ভাবে হাতি তাড়ানোর উদ্যোগ নেওয়ার পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী এবং সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা