ছবি: সংগৃহীত
সারাদেশ
দুই বান্ধবীকে ধর্ষণের পর হত্যা

মিন্টু-আজিজুলের ফাঁসি কার্যকর হবে সোমবার

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দুই বান্ধবীকে দলবদ্ধভাবে ধর্ষণের পর খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ফাঁসির আদেশ কার্যকর হতে যাচ্ছে।

সোমবার (৪ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটে তাদের ফাঁসি কার্যকর করা হবে বলে কারা সূত্র নিশ্চিত করেছে। যশোর কেন্দ্রীয় কারাগারে তাদের ফাঁসি কার্যকর করা হবে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বদর ঘটকের ছেলে আজিজুল হক ওরফে আজিজ (৫০) ও একই গ্রামের আলী হিমের ছেলে মিন্টু ওরফে কালু (৫০)।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর আলমডাঙ্গা থানা-পুলিশ খাসকররা ইউনিয়নের রায় লক্ষ্মীপুর গ্রামের মাঠ থেকে দুই নারীর গলাকাটা লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তে জানা যায়, খুনের আগে তাদের দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। ওই দুই তরুণী বান্ধবী ছিলেন।

ঘটনার পর নিহত এক তরুণীর মা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা করেন। এই মামলায় মিন্টু, আজিজ ছাড়াও একই গ্রামের সুজন আলি ও মহিউদ্দিনকে আসামি করা হয়েছিলো। আলমডাঙ্গা থানা-পুলিশ এজাহারভুক্ত চার আসামিকেই অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে আসামি মহিউদ্দিনের মৃত্যু হয়।

২০০৭ সালের ২৬ জুলাই চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সরকার আবুল মনসুর আহম্মদ আসামি মিন্টু, আজিজুল ও সুজন আলির বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন। রায়ের পর আসামিপক্ষ হাইকোর্টে আপিল করে। শুনানি শেষে ২০১২ সালের ১১ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ নিম্ন আদালতের রায় বহাল রাখেন।

এদিকে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসামি সুজন আলিকে মামলা থেকে অব্যাহতি দেন। তবে অন্য দুই আসামির ফাঁসির আদেশ বহাল রাখেন। গত ২০ জুলাই সুজন আলি কারামুক্ত হন। এদিকে মিন্টু ও আজিজ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করলেও সেটি নাকচ করা হয়।

জেলার তুহিন কান্তি খান জানান, ফাঁসি কার্যকর করতে কেতু কামার, মশিয়ার রহমান, লিটু হোসেন ও আজিজুর রহমানসহ আটজন জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছে। ফাঁসি কার্যকরের সময়ে জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার ও সিভিল সার্জনকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে মৃত্যুদণ্ড কার্যকরের আগে মিন্টু ও আজিজের স্বজনেরা গতকাল শনিবার যশোর কেন্দ্রীয় কারাগারে গিয়ে শেষবারের মতো তাদের দুজনের সঙ্গে দেখা করেন। এ সময় সেখানে খাসকররা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। চেয়ারম্যান জানান, পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় মিন্টু ও আজিজুল সবার কাছে ক্ষমা চেয়ে কাঁদতে থাকেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা