ছবি: সংগৃহীত
সারাদেশ

কাদের মির্জার অনুসারী ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন সজলকে (২৯) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় নোয়াখালী প্রেসক্লাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাহাদাত হোসেন সজল কাদের মির্জা ঘোষিত কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বসুরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের মোশাররফ হোসেনের ছেলে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতার শাহাদাত হোসেন সজলের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় দাঙ্গা-হাঙ্গামা, বিস্ফোরক, ডিজিটাল নিরাপত্তা ও পেনালকোডসহ মোট ১৪ মামলা রয়েছে। তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা