সারাদেশ

রাবিতে হলো ঢাবির 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বিশ্ববিদ্যলয়ের এম ওয়াজেদ মিয়া ভবনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে চলে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। এর মধ্যে ১৪ হাজার ৩৪৬ জন পরীক্ষার্থী অংশ নেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ভিসি সাংবাদিকদের বলেন, করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। আমরা কেন্দ্র পরিদর্শন করেছি৷ সেখানে একটি রুমে ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠান নিয়ে বেশ সুনাম আছে। আমরা আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও সুনামের সাথে শেষ করতে পারবো।

এসময় অন্যান্যের মধ্যে প্রোভিসি অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক সুলতান উল ইসলাম, প্রক্টর অধ্যাপক লিয়াকত আলী, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে ২ অক্টোবর একই সময়ে পরীক্ষা শুরু হবে খ ইউনিটের। পরীক্ষার্থী আছেন ৬ হাজার ৩৭১ জন।

এছাড়া ৯ অক্টোবর শনিবার চ ইউনিটে ১ হাজার ৫৭৭ জন সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশ নিবেন।

অন্যদিকে ২২ ও ২৩ অক্টোবর যথাক্রমে গ ও ঘ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গ ইউনিটে ১ হাজার ৮২৪ জন ও ঘ ইউনিটের পরীক্ষায় ১২ হাজার ১ জন শিক্ষার্থী অংশ নিবেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা