ছবি: সংগৃহীত
সারাদেশ

আপত্তিকর অবস্থায় ধরা আ.লীগ নেতা

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম আলী (৫৮) মধ্যবয়সী এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন। পরে গ্রামবাসীর চাপে তাকে বিয়ে করতে বাধ্য হন তিনি।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুবছর আগে ওই নারী একটি জমি বিক্রি করেন আজম আলীর কাছে। এ থেকেই তাদের মধ্যে পরিচয় ও সম্পর্কের সূত্রপাত। এ সম্পর্কের টানে মঙ্গলবার রাতে মধ্যবয়সী নারীর বাড়িতে যান আওয়ামী লীগ নেতা আজম। পরে আপত্তিকর অবস্থায় তাকে হাতে-নাতে ধরেন গ্রামবাসী। পরবর্তীতে উভয়ের সঙ্গে আলাপ-আলোচনা সাপেক্ষে কাজি ডেকে ৬ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ের রেজিস্ট্রি করা হয়। আজম আলী অবিবাহিত ছিলেন। আর ওই নারী বিধবা ছিলেন।

স্থানীয় কাজী আবুল বাশার বলেন, ‘ঘটনাটি আমার বাড়ির পাশেই ঘটেছে। পরে লোকজন জানাজানি হলে আমাকে খবর দেয়। তাদের মধ্যে অনেক আগে থেকেই অবৈধ সম্পর্ক ছিলো।’

ইউসুফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. শফিউল আলম রতন বলেন, ‘আজম আলীর অনেক বয়স হওয়ার পরও বিয়ে করেননি। এদিকে ওই নারীর সঙ্গে তার ভালো সম্পর্ক ছিলো। তিনিও বিধবা ছিলেন। আর তাই দুই পরিবারের মধ্যে আলাপ-আলোচনা করেই তাদের বিয়ে হয়। এখানে কোনো প্রকার আপত্তিকর কিছুই ঘটেনি।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা