সারাদেশ

সাগরে ট্রলারডুবি, তিন জেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃতরা হলেন- ইব্রাহীম (৩০), মনির (৩২) ও ছরোয়ার (৩৫)। তার বাড়ি পাথরঘাটা উপজেলায়।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে তালতলী উপজেলার দক্ষিণে বঙ্গোপসাগরে আশারচর এলাকায় ডুবে যাওয়া ট্রলার থেকে ওই তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে পাথরঘাটা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে আশারচর এলাকায় ঝড়ের কবলে পড়ে ১১ জেলেসহ এফবি আল্লার দান নামে একটি ট্রলার ডুবে যায়। তাদের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা হয়। তবে বাকি তিনজন নিখোঁজ ছিলেন।

পুলিশে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাবে বলে জানান মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা