কিশোরগঞ্জ
সারাদেশ

স্ত্রী সাজিয়ে সম্পত্তি হাতিয়ে নিল স্বামী

নিজস্ব প্রতিবেদক: অন্য নারীকে স্ত্রী সাজিয়ে স্ত্রীর এক কোটি ৭৬ লাখ টাকা মূল্যের জমি হাতিয়ে নিয়েছেন এক ব্যক্তি। এমন জালিয়াতির ঘটনা ঘটেছে কিশোরগঞ্জ সদর সাবরেজিস্ট্রি অফিসে।

জানা গেছে, মোছা. মার্জিয়া খানমকে তার স্বামী একেএম সেলিম ভূইয়া সদর উপজেলার মাইজখাপন মৌজায় ২০১৪ সালে হেবা ঘোষণার মাধ্যমে এক একর ৪৭ শতাংশ জমি দেন। চলতি বছর স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে সেলিম ভূইয়া এ বছরের ৭ ফেব্রুয়ারি অন্য আরেকজন নারীকে স্ত্রী সাজিয়ে ওই জমি নিজ নামে রেজিস্ট্রি করে নেন।

অনুসন্ধানে জানা যায়, ভুয়া দাতা সাজিয়ে দলিল রেজিস্ট্রি করার সময় মার্জিয়ার জাতীয় পরিচয়পত্র ও ছবি জালিয়াতি করা হয়। অভিযোগ রয়েছে দলিল লেখক ফারুক আহমেদ বাবু মোটা অঙ্কের টাকার বিনিময়ে দলিলটি রেজিস্ট্রি করে দেন।

সেলিম ভূইয়ার সাজানো স্ত্রীর নাম নার্গিস আক্তার নদী। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামে তার মায়ের সঙ্গে থাকেন। তিনি পেশায় হোমিও চিকিৎসক। এ বিষয়ে নার্গিস আক্তার নদী গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

জানা যায়, মার্জিয়া খানমের ছেলে জোবাইদুল ইসলাম আকিব ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদর সাবরেজিস্ট্রার বরাবর এ বিষয়ে অভিযোগপত্র দিয়েছেন।

অভিযোগের বিষয়ে একেএম সেলিম ভূইয়া বলেন, এই দলিলটা অন্য একজন নারীকে স্ত্রী বানিয়ে আমি নিজের নামে রেজিস্ট্রি করেছি। এখন যেহেতু প্রকাশ হয়েছে, তাই মীমাংসা করে ফেলব।

দলিল লেখক ফারুক আহমেদ বাবু এ বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করেন। দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ফুরকান উদ্দিন খান মানিক বলেন, দলিলটির বিষয়ে ইতোমধ্যে সাবরেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আমি এর কপি পেয়েছি। অভিযোগ প্রমাণিত হলে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ওই দলিল লেখকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর সাবরেজিস্ট্রার মো. লুৎফর রহমান মোল্লা বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। বিষয়টি জেলা রেজিস্ট্রারকে জানানো হয়েছে। তদন্ত শেষ হলে সব বলা যাবে।

জেলা রেজিস্ট্রার মুহাম্মদ আবু তালেব বলেন, সাবরেজিস্ট্রারের মাধ্যমে লিখিত অভিযোগ পেয়েছি। এখানে যদি কোনো সরকারি আইনের ব্যত্যয় ঘটে, তবে অবশ্যই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তদন্ত চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা