ছবি: সংগৃহীত
সারাদেশ

সোনামসজিদ-রহনপুর বন্দর পরিদর্শনে নেপালের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডা. বানশিধর মিশ্র।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে সোনামসজিদ স্থলবন্দর ও বিকেলে রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠক করেন।

রাষ্ট্রদূত বলেন, ‘নেপালের পূর্ব-দক্ষিণ অংশ চাঁপাইনবাবগঞ্জ থেকে কাছে। দুই দেশের বাণিজ্য এবং মানুষের যাতায়াত কীভাবে আরও বাড়ানো যায় এর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরিদর্শনে এসেছি।’

এ সময় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা