ছবি: সংগৃহীত
সারাদেশ

দিনাজপুর পৌরসভার ১২ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুর পৌর কর্তৃপক্ষের কাছে ১২ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের ব্যাপারে পৌর কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। বকেয়া বিলের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে জনগণকে দুর্ভোগে পড়তে হবে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি তোলে নর্দান ইলেকট্রসিটি সাপ্লাই কোম্পানি।

সভায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দাবি করেন, বকেয়া বিল পরিশোধ করা না হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ছাড়া কিছু করার থাকবে না।

দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ‘১২ বছর পূর্বে আমি যখন মেয়র নির্বাচিত হই তখন পৌরসভায় বিদ্যুৎ বিল সাড়ে ৫ কোটি টাকা বকেয়া ছিলো। বর্তমানে রাজস্বসহ বিভিন্ন খাতে আয় কম হওয়ায় বিদ্যুৎ বিল পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন।’

জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা