ছবি: সংগৃহীত
সারাদেশ

অটোরিকশা চালক হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক মানিক হোসেন (২৬) হত্যা মামলায় দুইজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান।

নিহত মানিক হোসেন পাবনা সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া এলাকার আব্দুল গফুর হোসেনের ছেলে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার নাজিরপুর বাড়ইপাড়া গ্রামের সুলতান প্রামাণিকের ছেলে স্বপন প্রামাণিক (২৩) ও ইকরাম হোসাইনের ছেলে ইকবাল হোসাইন (২৪)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সামাদ খান রতন জানান, ২০১৭ সালের ২৬ ফ্রেব্রুয়ারি দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেননি মানিক। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন সকালে পার্শ্ববর্তী এলাকার একটি মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পরিবারের লোকজন গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরিকল্পিতভাবে অটোরিকশা ছিনতাই করে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে পরিবার।

এ ঘটনায় ২৭ ফেব্রুয়ারি রাতে নিহত মানিকের বাবা আব্দুল গফুর বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে কামরুজ্জামান নামে এক ব্যক্তির কাছে ৮০ হাজার টাকা মূল্যে অটোরিকশাটি বিক্রি করার সময় তিনি পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দুইজনকে গ্রেফতার করে। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা