সারাদেশ

কথা রাখেননি লঞ্চ মালিকেরা

নিজস্ব প্রতিবেদক:

সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালানোর কথা থাকলেও সে কথা রাখেননি লঞ্চমালিকেরা। সোমবার (০১ জুন) থেকে ভিড়ে ঠাসা লঞ্চগুলোকে ঘাট ছাড়তে ও ঘাটে ভিড়তে দেখা গেছে। স্বাস্থ্যবিধি রক্ষার কোনো বালাই সেখানে নেই।

ঢাকার সদরঘাটের লঞ্চ টার্মিনাল, বরিশাল, চাঁদপুর, পটুয়াখালী ও বরগুনার লঞ্চঘাটগুলোতে ঘুরে দেখা গিয়েছে, কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।

অভিযোগ উঠেছে, এই মহামারির মধ্যেও কোথাও কোথাও ‘রোটেশন’ পদ্ধতিতে নির্ধারিত সংখ্যার চেয়ে কম লঞ্চ চালাচ্ছেন মালিকেরা, যাতে এক লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা যায়। আর লঞ্চমালিকেরা বলছেন, অতিরিক্ত যাত্রীর চাপে এ অবস্থা হয়।

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে দেখা যায় শরীয়তপুর থেকে আসা ভিড়ে ঠাসা মিরাজ-৬ নামের লঞ্চটিকে। ঘাটে ভেড়ামাত্রই যাত্রীরা হুড়োহুড়ি, ঠেলাঠেলি করে নামতে শুরু করেন। অনেকের মুখে মাস্ক নেই।

লঞ্চের তরুণ যাত্রী রাকিব হাসান বলেন, পুরো লঞ্চে গাদাগাদি যাত্রী। তিনি কোনোরকমে দাঁড়ানোর জায়গা পান। সেখানে স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না। সোমবারও (১ জুন) এই লঞ্চটিকে গাদাগাদি করে যাত্রী নিয়ে আসতে দেখা যায়। এ ব্যাপারে মিরাজ-৬ লঞ্চটির ব্যবস্থাপক মো. সাঈদ বলেন, যাত্রীদের চাপ থাকায় অনেক সময় স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব হচ্ছে না। আর ঘাটে লঞ্চ ভেড়ালে যাত্রীরা কে কার আগে নামবেন, সেই প্রতিযোগিতা শুরু করেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক কায়সারুল ইসলাম বলেন, ‘আমরা সদরঘাটে দিনরাত দেখছি, খুব কম যাত্রী স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছেন। মুখে মাস্ক না দিয়ে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।’

স্বাস্থ্যবিধি না মেনে চলায় একটি লঞ্চকে এক হাজার টাকা জরিমানা করেন বিআইডব্লিউটিএর ভ্রাম্যমাণ আদালত।

ঢাকার মতো একই পরিস্থিতি চাঁদপুরেও। গতকাল বেলা ১১টার পর থেকে ঢাকামুখী হাজার হাজার যাত্রী চাঁদপুর ঘাটে এসে ভিড় জমান। লঞ্চগুলোও কোনো স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ঘাট ছেড়েছে। এ ব্যাপারে আবে-জমজম লঞ্চের মালিক প্রতিনিধি বিপ্লব সরকার বলেন, ‘আমরা ভিড় ঠেকাতে নির্দিষ্ট সময়ের এক-দেড় ঘণ্টা আগে ঘাট ছাড়ছি। আর কোনোভাবে সামলানো যাচ্ছে না।’

চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেও যাত্রীর চাপ কমাতে পারছি না। লঞ্চ কর্তৃপক্ষও তা সামাল দিতে পারছে না।’

যাত্রীদের অতিরিক্ত ভিড় দেখা গেছে পটুয়াখালী লঞ্চঘাটেও। ঘাটে পৌঁছেও ভিড়ের চাপে লঞ্চে উঠতে পারেননি অনেক যাত্রী। লঞ্চের সংখ্যা কমিয়ে দেওয়ায় এই দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।

পটুয়াখালী নদীবন্দর সূত্র জানায়, পটুয়াখালী-ঢাকা নৌপথ নয়টি লঞ্চ চলাচলের অনুমতি রয়েছে। একদিন চারটি ও অপরদিন পাঁচটি করে লঞ্চ চলাচলের নিয়ম রয়েছে। কিন্তু লঞ্চমালিকপক্ষ দীর্ঘদিন ধরে নিজেরা রোটেশন পদ্ধতিতে লঞ্চগুলো পরিচালনা করে আসছে। মালিক সমিতি নিজেরা লঞ্চের ট্রিপ কমিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে উঠতে বাধ্য করছে। এই অবস্থায় গতকাল পটুয়াখালী থেকে মাত্র দুটি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়ার পর গত রোববার (৩১ মে) ৬৬ দিন পর লঞ্চ চলাচল শুরু হয়। রোববার সদরঘাট টার্মিনাল পরিদর্শনে এসে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেছিলেন, ৯৫ শতাংশ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছেন। নৌপথে যাত্রী পরিবহন যদি ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তাহলে সরকারের এই সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত নয়। ১৫ দিনের পরিস্থিতি বিশ্লেষণ করে সরকার সিদ্ধান্ত নেবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা