সারাদেশ

৬৬ দিন পর দেশে নৌযান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক:

সারা দেশে দীর্ঘ ৬৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার (৩১ মে) যাত্রীবাহী নৌযান চলাচল শুরু হয়েছে। ঢাকাসহ দেশের ৪২টি নৌরুটে যাত্রীবাহী নৌযান চলাচল শুরু করেছে।

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ছিল।

ঢাকা নদীবন্দরের নৌযান পরিদর্শক হুমায়ুন কবির জানান, আজ সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা নদীবন্দরে লঞ্চ এসেছে ৬টি এবং বন্দর ছেড়ে গেছে ১৩টি।

রবিবার (৩১ মে) সকাল ১০টার দিকে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা গেছে, লঞ্চের যাত্রীরা সামাজিক দূরত্ব না মেনে টার্মিনালের পন্টুনে ঠাসাঠাসি করে বসে আছে। এ সময় অনেকেই মাস্ক পরিহিত অবস্থায় ছিল না।

ভোলাগামী লঞ্চযাত্রী ইদ্রিস মিয়া বলেন, ‘গতকাল জানতে পেরেছি আজ লঞ্চ চলাচল শুরু করবে। তাই ভোলা যাওয়ার উদ্দেশ্যে সদরঘাট টার্মিনালে এসেছি। লঞ্চ ছাড়ার অপেক্ষায় টার্মিনালে বসে আছি।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (বন্দর ও পরিবহন) কাজী ওয়াকিল নওয়াজ বলেন, যাত্রীবাহী লঞ্চ যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিআইডব্লিউটিএ ও লঞ্চমালিকদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় সদরঘাট টার্মিনালে যাত্রীদের প্রবেশপথে ছয়টি জীবাণুনাশক টানেল ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে। জীবাণুনাশক দ্রব্য ছিটানো হচ্ছে। সীমিত পরিসরে যাত্রী বহন করা হচ্ছে।

ওয়াকিল নওয়াজ বলেন, যেসব লঞ্চ আসা-যাওয়া করবে, সেসব লঞ্চে যাত্রীদের মধ্যে দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা