সারাদেশ

আফগানে নারী নির্যাতনের প্রতিবাদে নাটোরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘযুদ্ধ বিরতির পরে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহের পর আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে বিদ্রোহীরা। আর ক্ষমতা গ্রহণের পর বর্তমান আফগান সরকার নারী নির্যাতনের প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ সেপ্টম্বর) উপজেলার বিহাড়কোল বাজারে বাগাতিপাড়া ভূমিহীন সংগঠনের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা আফগানিস্তানে তালেবান সরকারের বিরুদ্ধে নারীদেরকে অবরুদ্ধ রাখা, নির্যাতন, প্রকাশ্যে চলাফেরাতে নিষেধ, নারী শিক্ষা বন্ধ এবং জোর করে আফগান নারীদের বিয়ে দেওয়ার প্রতিবাদ জানান।

এই মানববন্ধনে বাগাতিপাড়া নিজেরা করি সংস্থার আঞ্চলিক সহায়ক তপন কুমার সরকার এর সঞ্চালনায় বক্তব্য দেন নিজেরা করি সংস্থার রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মামুনুর রশিদ মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, শিক্ষক রাশেদুল আলম রুপক এবং সমাজকর্মী আরিফুর রহমান কনক প্রমুখ।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা