সারাদেশ

দেবীগঞ্জে বাসর রাতে বরের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, দেবীগঞ্জ (পঞ্চগড়): পঞ্চগড়ের দেবীগঞ্জে বাসর ঘরে নববধূকে রেখে গলায় ফাঁস দিয়ে বাবুল হোসেন (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার চিলাহাটি ইউনিয়নের চরতিস্তাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন ওই এলাকার সফিজুল ইসলামের ছেলে।

বাবুলের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বাবুল হোসেন শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের দিনবাজার এলাকার সবার উদ্দিনের মেয়ে সাবিনা ইয়াসমিনকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে আসেন। পরে রাতে বর-কনে ও কনের সঙ্গে আসা দাদি শামসুন্নাহার, বরের দুলাভাই হুসেন ও দু’টি বাচ্চাসহ তারা সবাই এক ঘরে থাকা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বাবুলের মনোমালিন্য হয়।

এদিকে, বাবুল রাতের কোনো এক সময় সবার অগোচরে রান্নাঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শনিবার ভোররাতে পরিবারের লোকজন বাবুলকে হঠাৎ রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাকিলুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর পরিবারের লোকজনের কথাবার্তা ত্রুটিপূর্ণ ও ফাঁস লাগানোর স্থানটি নিয়ে সন্দেহজনক মনে হচ্ছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। ফলে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। তবে আমরা ঘটনাটি নিয়ে তদন্ত করছি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা