সারাদেশ

শয্যা সংকটে গাছ তলায় রোগীরা

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু বিভাগ। ফটকের মুখে স্বজনদের ভিড়। ভেতরের ওয়ার্ড ও বারান্দায় গিজগিজ করছে মানুষ। বারান্দায় পাতা কয়েকটি শয্যা। ওয়ার্ড ও বারান্দার প্রতিটি বিছানায় বসা দুই থেকে তিনজন নারী। তাদের কোলে বা পাশে শিশু রোগী। ডায়রিয়া ও নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত ৩/৪ গুন রোগী প্রত্যহ চিকিৎসা নিচ্ছে। শয্যা সংকটে পড়ায় চিকিৎসা নিতে এসে চরম দুর্ভোগ পোহাচ্ছেন রোগীর স্বজনরা। উপায়ান্তর না পেয়ে অনেকে বারান্দা, মেঝে ও ওয়াডের্র বাইরে গাছ তলায় আসন পেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে।

হাসপাতালের ৪৫ শয্যার ওয়ার্ডটিতে তখন ভর্তি আছে ১৩৭ শিশু রোগী। শয্যা বিছানার সংকুলান না হওয়ায় একই শয্যায় দুই থেকে তিনজন শিশুকে রাখার পাশাপাশি মেঝেতে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে শিশু রোগীকে। এতে এক বিছানায় দুই থেকে তিনজন শিশু রোগীকে পালা করে ঘুমাতে হচ্ছে। শয্যার অভাবে একটি বেডে কমপক্ষে ৩ হতে ৪ জন শিশুকে নিয়ে থাকতে হচ্ছে অভিভাবকদের।অতিরিক্ত ভীড়ের কারণে তিল ধারণের ঠাই নেই শিশু ওয়ার্ডে।

এদিকে গত ২৪ ঘন্টায় এ ওয়ার্ডে বিভিন্ন রোগে ১৬২ জন শিশু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে নিউমোনিয়ায় ৯৬ ও ডায়রিয়ায় ১১ জন। তার মধ্যে ৮ মাস বয়সের একজন শিশু মারা গেছে।

অভিভাবকের অভিযোগ, একটি বেডে ৩/৪ জন করে শিশুকে রাখা হচ্ছে। রোগী ও তাদের স্বজনদের ভীড়ে কাঙ্খিত সেবা মিলছে না।

এ ব্যাপারে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল জানান, আবহাওয়া পরিবর্তন জনিত কারণে শিশুদের মাঝে জ্বর, সর্দি, কাশি বেড়ে যাওয়ায় অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের নিয়ে হাসপাতালে ছুটে আসছেন। অতিরিক্ত রোগীর চাপে গরমে অনেকে থাকতে না পেরে সন্তানের চিকিৎসার স্বার্থে গাছতলায় বাইরে আশ্রয় নিচ্ছেন। তবে বাইরে চিকিৎসা দেওয়া হয় না।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা