সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ধান ক্ষেতের সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে মা ও ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার সময় ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল।

নিহতরা হলেন রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের মনু মিয়ার স্ত্রী আফরোজা বেগম (৫৫) ও ছেলে আব্দুল কাদের (৩২)।

জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় আব্দুল কাদের বাড়ির অদূরে ধান ক্ষেতে সেচ দিতে যায়। অন্ধকারে সেচ ঘরে পাম্পের সুইচ দিতে গিয়ে কাদের বিদ্যুতের তারে জড়িয়ে যায়। দীর্ঘ সময়েও সে বাড়িতে না ফেরায় মা আফরোজা ঘটনাস্থলে গিয়ে ছেলেকে খুজতে থাকে। কাদেরকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে তাকে ছাড়াতে গেলে মাও বিদ্যুতের তারে জড়িয়ে যায়।

বাবা ও দাদীকে মারা যেতে দেখে শিশুটি এলাকার লোকজনকে খবর দিলে স্থানীয়রা মা ও ছেলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে রাণীশংকৈল থানা পুলিশ মা ও ছেলের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

এ বিষয়ে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল জানান, ঘটনাস্থল থেকেই মা ও ছেলের লাশ উদ্ধার করে বাসায় নিয়ে আসি। যেহেতু বিদ্যুৎতের শক মারা গেছে থানার একটি ইউডি মামলা দায়ের হবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা