ঝুলন্ত সেতু
সারাদেশ

এখনো পানির নিচে ঝুলন্ত সেতু

নিজস্ব প্রতিবেদক: আশির দশকে রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে শহরের শেষ প্রান্তে দুই দ্বীপকে সেতুর মাধ্যমে সংযোগ ঘটানো হয়। আর কালক্রমে এই সেতু দেশব্যাপী পরিচিতি পায় ‘ঝুলন্ত সেতু’ নামে। তখন পর্যটকদের বিনোদনের বিষয়টি মাথায় রেখে সেতু নির্মাণ করা হলেও সে সময় কাপ্তাই হ্রদের রুলকার্ভ অনুসরণ না করায় গত এক দশক ধরেই বর্ষা মৌসুমের পরপরই হ্রদে পানি বাড়তে থাকলে সেতুটি ডুবে যাচ্ছে।

পর্যটন করপোরেশন ও জলবিদ্যুৎ কেন্দ্রের সূত্র জানায়, ষাটের দশকে প্রমত্তা কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে সৃষ্টি করা হয় কাপ্তাই হ্রদ। হ্রদ সৃষ্টির পর এর সৌন্দর্যকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়। রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করতে পরে আশির দশকে শহরের শেষ প্রান্তের দুই দ্বীপের মাঝে সংযোগ ঘটানোর মাধ্যমে ৩৩৫ ফুট দীর্ঘ ঝুলন্ত সেতু নির্মাণ করা হয়। কিন্তু সেতুটি নির্মাণের সময় কাপ্তাই হ্রদের রুলকার্ভ অনুসরণ না করায় এখন প্রতিবছর একটি সময়ে সেতুটি পানিতে ডুবে থাকছে।

জানা গেছে, কাপ্তাই হ্রদ তৈরির সময় বাঁধের নিরাপত্তা হিসাবনিকাশ করে এর সর্বোচ্চ পানির স্তর ধরা হয়েছিল ১০৯ এমএসএল (মিনস সি লেভেল)। তবে বর্তমানে কাপ্তাই হ্রদে ১০৫ এমএসএল পানি হলেই ডুবে যাচ্ছে ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত ঝুলন্ত সেতুটি। আর এখন হ্রদে ১০৬.০২ এমএসএল পানি থাকায় এটি প্রায় ১০ ইঞ্চি পানির নিচে রয়েছে। সেতু নির্মাণের সময় রুলকার্ভ অনুসরণ না করায় এখন প্রতিবছর এই সমস্যা সৃষ্টি হচ্ছে।

পর্যটন করপোরেশনের রাঙ্গামাটি অঞ্চলের ব্যবস্থাপক সৃজন বড়ুয়া বলেন, হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় আপাতত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রতিবছর এই সমস্যা থেকে রেহাই পেতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা