সারাদেশ

ঠাকুরগাঁওয়ে স্বামীর নির্যাতনের শিকার স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাও: বিয়ের ২ মাসের মাথায় বাবলী নামে এক নববধূ শশুর বাড়ীর নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ।বাবলী বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ ঘটনার পর থেকে স্বামী মাসুদ গা ঢাকা দিয়েছে।

মেয়ের অভিযোগ যৌতুকের টাকার জন্য বেশ কিছুদিন থেকে শারীরিকভাবে নির্যাতন চালাচ্ছে মাসুদ। শুধু মাসুদ নেয় তার বাবা ও মা সহ পরিবারের লোকজনকে সময়ে অসময়ে মানসিক নির্যাতনসহ গালমন্দ করছে।

বুধবার রাতে মাসুদ যৌতুকের জন্য নির্যাতন চালায় বাবলীকে। এক পর্যায়ে ২ হাত দিয়ে গলা চেপে ধরে। অবস্থা বেগতিক হলে মৃত ভেবে গা ঢাকা দেয় মাসুদ। পরে সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চড়ইগতি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মাসুদ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকুরিকালে পারলারের কর্মী বাবলীর পরিচয় হয়। পরিচয় থেকে মাসুদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বাবলী তার পূর্বের স্বামীকে তালাক দিয়ে চলতি বছরের ১৬ এপ্রিল মাসুদকে বিয়ে করে।

একসঙ্গে ৩ মাস সংসারও করে। উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে মারধর করে বাসা ছেড়ে চলে যায়। সেই সাথে মেয়েটির সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দেয়। উপায় না পেয়ে বাবলী ঢাকা থেকে বালিয়াডাঙ্গী ছেলের বাসায় এসে হাজির হয়। বিবাহের কাগজপত্র সঙ্গে নিয়ে এসে এলাকার লোকজনের কাছে বিচার দাবি করে।

এভাবে দীর্ঘ ১৫ দিন ছেলের বাড়িতে অবস্থান নেয় বাবলী। অবশেষে ২৫ জুলাই রাতে বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আকরাম আলী ও আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালুর হস্তক্ষেপে আমজানখোর ইউনিয়ন পরিষদের মাঠে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়।

শালিসে দীর্ঘ আলোচনার পর ৩শ টাকার নন-জুড়িশিয়াল ষ্ট্যাম্পে বাবলীকে মেনে নিতে বাধ্য হয় ছেলের পরিবারের লোকজন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা