আটক
সারাদেশ

বঙ্গোপসাগরে ইয়াবাসহ ট্রলার জব্দ, আটক ৫

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে একটি মাছ ধরার ট্রলার থেকে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব।

আটকরা হলেন-রশিদ উল্লাহ, আমানত, মো. করিম, নাছির উদ্দিন ও ছৈয়দুর রহমান।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে কক্সবাজার সমুদ্র উপকূলে অভিযান চালিয়ে ইয়াবা বহনকারী ট্রলারটি জব্দ করা হয়। মিয়ানমার থেকে সমুদ্র পথে এসব ইয়াবা বাংলাদেশে আনা হয় বলে জানায় র‌্যাব।

র‌্যাব-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান ও মেজর শেখ মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারকে চিহ্নিত করা হয়। তারপর প্রায় আধাঘণ্টা ধাওয়া করে আটক করা হয় ট্রলারটি জব্দ করা হয়।

র‌্যাব-১৫ এর অধিনায়ক আজিম আহমেদ জানান, গোপন সূত্রে তারা খবর পান সমুদ্রপথে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চলছে। এরপর গত এক সপ্তাহ ধরে ইয়াবা পাচারকারী চক্রের ওপর নজর রাখছিল র‌্যাব। সেই চক্রের একটি চালান আসার খবরে গভীর সমুদ্রে অভিযান চালানো হয়।

সোর্সের দেয়া তথ্য অনুযায়ী ট্রলারটি শনাক্ত করা হয়। ট্রলারটি জব্দ করার পর সেখান থেকে চার লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা