ছবি: সংগৃহীত
সারাদেশ

পদ্মায় ধরা পড়লো ১০ ও ১১ কেজির রুই-পাঙ্গাস

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মানদীতে জেলের জালে ১০ কেজি ওজনের একটি রুই ও ১১ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায় কালীপদ হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে।

সন্ধ্যার দিকে মাছদুটি উন্মুক্ত নিলামে উঠলে স্থানীয় আড়তদার ও মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ২১০০ টাকা প্রতি কেজি দরে ২১ হাজার টাকায় রুই ও ১৪০০ টাকা প্রতি কেজি দরে পাঙ্গাস মাছটি ১৫ হাজার ৪০০ টাকায় কিনে নেন। পরে চান্দু মোল্লার কাছ থেকে রুই মাছটি ২২০০ টাকা কেজি দরে এবং পাঙ্গাস মাছটি ১৫০০ টাকা কেজি দরে ঢাকার এক শিল্পপতি কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ‘পদ্মার মাছ এমনিতেই সুস্বাধু, তারপর যদি বড় আকারের হয়, তাহলেতো কথাই নেই। সব সময় পদ্মার মাছের চাহিদা থাকে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা