ছবি: প্রতীকী
সারাদেশ

ধর্ষণ: কনস্টেবলের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহে ধর্ষণের অভিযোগে সাদ্দাম হোসেন (২৪) নামে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এ মামলা দায়ের করা হয়। ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রাসিজুল ইসলাম মামলাটি আমলে নিয়ে জেলা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

কনস্টেবল সাদ্দাম হোসেন ময়মনসিংহ পুলিশ লাইনসে কর্মরত আছেন। তার বাড়ি জেলার গৌরীপুর উপজেলার নাজিরপুর গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে, একই উপজেলার বাসিন্দা হওয়ার সুবাদে সাদ্দাম হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবৎ ওই নারীকে (২১) কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ২১ মে তাকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিয়ের প্রলোভনে ২ জুলাই আবারও তাকে ধর্ষণ করেন সাদ্দাম। কিন্তু ওই নারী বিয়ের কথা বললে সাদ্দাম হোসেন বারবার এড়িয়ে যান। পরে নারী তার পরিবারকে বিস্তারিত জানান। পরিবারের সদস্যরা থানায় ঘুরে কোনো সমাধান না পাওয়ায় আদালতে মামলা করেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা