ছবি: সংগৃহীত
সারাদেশ

অস্ত্রসহ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প থেকে দেশীয় অস্ত্রসহ আব্দু শুক্কুর নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ সময় ওয়ান শুটারসহ তিন রাউন্ড ৭.৬২ গুলি ও একটি সুইস গিয়ার ছুরি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাইমুল হক।

আটক আব্দু শুক্কুর কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লক, শেড নং-৭, রুম নং-৪ এর ব্লক লিডার।

এসপি নাইমুল হক জানান, সোমবার রাত ২টার দিকে সেনাবাহিনী ও ৮ এপিবিএন যৌথ অভিযানে শুক্কুরের বসতঘর থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয় এবং শুক্কুরকে আটক করা হয়। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা