সারাদেশ

খুলনা বিভাগে কমেছে শনাক্ত-মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা বিভাগে করোনাভাইরাস শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার।

এদিকে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ২০৪ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনা, যশোর ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ৯৯৮টি নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৮১ শতাংশ।

করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১১ হাজার ৩৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ১১০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪ হাজার ২৯১ জন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা