কক্সবাজার
সারাদেশ

সৈকতে ভেসে এলো দুই মরদেহ

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজারঃ কক্সবাজার সমুদ্র সৈকতের সি-গাল পয়েন্ট থেকে প্রায় ২ ঘণ্টার ব্যবধানে ২টি মরদেহ উদ্ধার করেছেন লাইফগার্ড কর্মীরা। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা একটার দিকে এক যুবকের মরদেহ ভেসে আসে এবং তার ২ ঘণ্টা পর সমুদ্রের একই পয়েন্টে আরও একটি মরদেহ ভেসে আসে।

এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, কক্সবাজার শহরের কলাতলী চন্দ্রিমা মাঠ এলাকার আবুল কালামের ছেলে ইমন। তার মৃত্যু কারণ এখনো জানা যায়নি।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সৈকতে ভেসে আসা মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

এদিকে কক্সবাজার সমুদ্রসৈকতে বিধিনিষেধ না মেনে সাগরে নামার কারণে সৈকতকেন্দ্রিক প্রাণহানি ঠেকাতে পর্যটকদের ১০টি নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা