আটককৃত মো. সালাউদ্দিন, মো. ইউনুস, মো. ইব্রাহিম
সারাদেশ

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পৃথক অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সাবরাং পানছড়ি পাড়া ও হাসপাতাল গেটের পৃথক অভিযানে তারা আটক হন। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উখিয়ার চাকবৈঠা এলাকার আলী আহমদের ছেলে মো. সালাউদ্দিন, একই এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ইউনুস, সাবরাং পানছড়ি পাড়ার বশির আহমদের ছেলে মো. ইব্রাহিম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম টেকনাফ পৌরসভার হাসপাতাল গেট এলাকা ও সাবরাং পানছড়ি পাড়া বসতবাড়িতে পৃথক অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করে। ইয়াবাসহ আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
আসামিদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা