ছবি: সংগৃহীত
সারাদেশ

পা পিছলে নদীতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগরে পা পিছলে নদীতে পড়ে উৎসব (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রতনপুর স্লুইস গেটে টিকটক ভিডিও বানাতে গিয়ে এ ঘটনা ঘটে।

মৃত উৎসব গাংনী উপজেলার ফজলুল হকের ছেলে এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

জানা গেছে, শুক্রবার বিকেলে মেহেরপুর গাংনী থেকে উৎসব ও বোরহান (১৬) নামে দুই কিশোর মুজিবনগর উপজেলার রতনপুর স্লুইস গেটে টিকটক ভিডিও বানাতে যায়। প্রবল স্রোতের সঙ্গে টিকটক ভিডিও বানাতে সেলফি তোলার সময় উৎসব পা পিছলে ভৈরব নদে পড়ে যায়। এ সময় স্রোতের টানে নিখোঁজ হয় উৎসব।

মেহেরপুর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল পৌঁছে খুলনা ডুবুরি দলকে খরব দেয়। খবর পেয়ে খুলনা থেকে ডুবুরি দলের একটি টিম উদ্ধার কাজ শুরু করে। ঘণ্টাব্যাপী চেষ্টার পর উৎসবের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার সময় তার সঙ্গে থাকা বন্ধু একই এলাকার স্বপনের ছেলে বোরহানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা