সারাদেশ

ট্রেনে সন্তান প্রসব

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসছিলেন সন্তান প্রসব করার জন্য। তবে ট্রেনে ওঠে প্রসব বেদনা। এরপর চলন্ত ট্রেনের মধ্যেই জন্ম নিল সেই নবজাতক সন্তান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে আন্তঃনগর ট্রেন সাগরদাঁড়ি এক্সপ্রেসে।

বর্তমানে মা ও নবজাতক দু'জনই সুস্থ আছেন। ট্রেনটি রাজশাহী রেলেওয়ে স্টেশনে আসার পর মা ও নবজাতক শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনাটি জানাজানি হওয়ার পর উৎসুক জনতা রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ওই মা ও নবজাতককে একনজর দেখার জন্য ভিড় জমায়।

সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান প্রসবের জন্য আসছিলেন ওই প্রসূতি। খুলনা থেকে ছেড়ে আসা সাগর সাগরদাঁড়ি ট্রেনটিতে কুষ্টিয়ার দৌলতপুর থেকে উঠেছিলেন ওই প্রসূতি। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ট্রেনটি রাজশাহীর নাটোরের আব্দুলপুর স্টেশনের কাছে আসলে ওই প্রসূতি সন্তান প্রসব করেন। ওই প্রসূতির নাম সাবিনা ইয়াসমিন। তিনি সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের 'ছ' বগিতে ছিলেন। ট্রেনে ওঠার পরপরই তার প্রসব বেদনা শুরু হয়। তাৎক্ষণিক বিষয়টি ট্রেনের কন্ডাক্টিং গার্ড রুবায়েত হাসান জানতে পারেন। তিনি বিষয়টি গার্ড ইনচার্জ আজিমুল হোসেনকে জানালে ট্রেনের মাইকে সন্তান প্রসবের ব্যাপারে একজন চিকিৎসকের সাহায্য কামনা করা হয়।

এদিকে, ট্রেনের মাইকে ঘোষণা শুনে একজন নারী চিকিৎসক ট্রেনের নির্ধারিত কামড়ায় গিয়ে ওই নারীর সন্তান প্রসব করান। সন্তান প্রসবের পর রাত সাড়ে ১০টার দিকে সন্তানসহ তিনি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছান। পরে তাকে রেলওয়ে হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজশাহী রেলওয়ে স্টেশনে থাকা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুর ইসলাম জানান, ওই প্রসূতি তার সন্তান দু'জনই সুস্থ আছেন। এরপরও বাড়তি সতর্কতার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের যাত্রী ও রেলওয়ে স্টেশন এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা