স্কুল
সারাদেশ

নদীতে ভাসল নিখোঁজ স্কুলছাত্রের লাশ

নিজস্ব প্রতিনিধি, জামাল্পুরঃ জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ঘোনারপাড়া গ্রামের নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্র রাকিব হাসানের (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাই নদী থেকে লাশটি উদ্ধার করে স্থানীয়রা। সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত স্কুলছাত্র হাফিজুর রহমানের ছেলে। সে সরিষাবাড়ী আরডিএম পাইলট মডেল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহতের মা রাশেদা বেগম জানান, রাকিব মৃগিরোগে আক্রান্ত ছিল। বুধবার দুপুরে সে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয় এবং পার্শ্ববর্তী ঝিনাই নদীতে গোসল করতে নামে। এরপর সে নিখোঁজ হয়।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করলেও পরবর্তীতে ব্যর্থ হয়ে রাতে ফিরে যায়। পরদিন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল এসে সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে কিছু দূরে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা