সারাদেশ

খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত 

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: প্রবল জোয়ারের চাপে সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বিকল্প রিং বাঁধ ভেঙে গেছে। এতে প্রতাপনগর তালতলা, মাদার বাডড়িয়া, কুড়িকাহনিয়া, কল্যাণপুরসহ পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে প্রতাপনগর মানিক হাওলাদারের বাড়ির উত্তর পাশের বিকল্প রিং বাঁধ ভেঙে যায়।

জানা গেছে, প্রবল জোয়ারের চাপে প্রায় একশত ফুট রাস্তা ভেঙে ওই এলাকাগুলো প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকার মধ্যে প্রতাপনগর পশ্চিম, মাদার বাড়িয়া গ্রামের কয়েক শ’ বিঘার মৎস্য ঘের তলিয়ে গেছে। তলিয়ে গেছে কয়েক শ’ পরিবারের বসত-বাড়ি।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন জানান, এলাকাবাসীর উদ্যোগে বিকল্প রিং বাঁধ আটকাতে কাজ চলছে। শনিবারের মধ্যে ভাঙন বাঁধ আটকানো সম্ভব না হলে সম্পূর্ণ প্রতাপনগর ইউনিয়ন আবারও পানিতে তলিয়ে যাবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা