সারাদেশ

‘স্বাস্থ্যসেবায় বিশ্বে দৃষ্টান্ত স্থাপন হয়েছে’

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধকল্পে প্রধানমন্ত্রীর সঠিক দিকনির্দেশনার ফলেই গণটিকার কার্যক্রম সম্ভব হয়েছে।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘বিশ্বে অনেক দেশ যখন করেনা সংক্রমণ রোধে টিকাদান কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ বিনামূল্যে সফলতার সঙ্গে টিকাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ স্বাস্থ্যসেবায় বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে।’

শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের ইপিআই ভবনে আধুনিক সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এসব কথা বলেন তিনি।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আধুনিক সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া প্রমুখ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা