সারাদেশ

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, গ্রেফতার ৭

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর বিওপি এলাকার চায়ের দোকান থেকে নারী-শিশুসহ সাতজনকে গ্রেফতার করেছে ৫৮ বিজিবি। গ্রেফতারকৃতরা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ঝিনাইদহ শৈলকুপা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বিশ্বপদ বিশ্বাসের ছেলে নৃপেন বিশ্বাস (২৭), তার স্ত্রী মিতু রাণী বিশ্বাস (১৯), একই উপজেলার অনন্তবাদলসো গ্রামের শ্রী বৃষ্ণপদ বিশ্বাসের ছেলে লক্ষ্মী কান্ত বিশ্বাস (৩৪), তার স্ত্রী তমা জোয়াদ্দার (২৪), ছেলে ক্রিশ বিশ্বাস (০৪), মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামের শ্রী নাতুরাম বিশ্বাসের স্ত্রী দিপালী বিশ্বাস (৫৫)। এছাড়া পারাপারে সহায়তাকারী দালাল হিসেবে মহেশপুর উপজেলার বালিনগর গ্রামের আবুল হোসেনের ছেলে মো. বিপ্লব মোল্লাকে (৩০) গ্রেফতার করা হয়।

জানা গেছে, অভৈধভাবে সীমান্ত পারাপারের সময় অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সহযোগিতার অভিযোগে এক দালালকেও গ্রেফতার করে বিজিবি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা