সারাদেশ

পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের রিজার্ভ ট্যাংক এলাকার একটি বাসা থেকে এক পুলিশ সদস্যের স্ত্রীর হাত, পা ও গলা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নিহত বিলকিস আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বিলকিস মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে পুলিশ সদস্য মো. মাসুদের স্ত্রী ও ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামের মাজেম বেপারীর মেয়ে।

নিহতের বাড়ির মালিক কিতাবউদ্দিন জানান, গত আগস্ট মাসে পুলিশ সদস্য মো. মাসুদ রানা বাসাটি ভাড়া নেন। মাসুদ রানা গাজীপুরে কর্মরত আছেন বলে জানিয়েছেন। বিলকিস আক্তার দুই সন্তানকে নিয়ে ওই বাসায় থাকেন। মাসুদ রানা ছুটি পেলে বাসায় আসতেন।

কিতাবউদ্দিন জানান, সকাল আটটার দিকে সন্তানদের কান্নার শব্দ পেয়ে প্রতিবেশিসহ কয়েকজন ঘরে ঢুকি। পরে খাটের উপর হাত, পা, গলা বাঁধা অবস্থায় বিলকিসের মরদেহ দেখতে পাই। পরে থানায় খবর দেয়া হয়।

খবর পেয়ে সকাল ১০টার দিকে সদর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে দুপুরের দিকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। বিলকিস আক্তারের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা