সারাদেশ

ময়মনসিংহে আরও ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার তিনজন, নেত্রকোনার দুইজন এবং জামালপুরের একজন রয়েছেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের ফুলবাড়ীয়ার আব্দুল কুদ্দুস (৭০), ত্রিশালের সুলতান আহমেদ (৭০), ভালুকার শফিকুল ইসলাম (৬০), নেত্রকোনার কলমাকান্দার রামিন (২৫), মদনের আলতাবুর (৭০) ও জামালপুরের খোরশেদ আলম (৮০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, নতুন করে ১০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ১১০ জন এবং আইসিইউতে পাঁচজন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া নয়জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে, ময়মনসিংহ সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৬০টি নমুনা পরীক্ষায় ২৫ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আগের তুলনায় শনাক্তের হার কমে শতকরা ৬.৯৪ হয়েছে। এছাড়া জেলায় করোনা শনাক্ত ব্যক্তির মোট সংখ্যা ২১ হাজার ৫২৪ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭৩ জন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা