সারাদেশ

কুমিল্লায় ট্রাক চাপায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীসহ এক রিকশাকে চাপা দিয়েছে পাথর বোঝাই একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই রিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১১ সেপ্টেম্বর) ভোর ছয়টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি সাহেববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান। দুর্ঘটনায় নিহতরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকলাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রিকশা চালক ইসমাইল হোসেন সাগর (৩০), মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার আবদুস সালামের ছেলে আবদুল আহাদ (২৯) ও একই উপজেলার রজব আলীর ছেলে মো. ইউসুফ (২২)।

পুলিশ জানায়, পাথর বোঝাই ট্রাকটি কুমিল্লার দিকে যাচ্ছিল। সে সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিকশার যাত্রীরা ভাড়া পরিশোধ করছিলেন। ঠিক তখনই ট্রাকটি দাঁড়িয়ে থাকা যাত্রীসহ রিকশাকে চাপা দেয়। পরে খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও রিকশাটি উদ্ধার করেছে। একই সাথে ট্রাকচালককেও আটক করেছে।

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা