সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায়

চুলার ধোঁয়া নিয়ে সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কুন্ডা ইউনিয়নে রান্না করার চুলার ধোঁয়া নিয়ে দুইপক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার (৮ ও ৯ সেপ্টেম্বর) দু’দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ইদ্রিস মিয়ার স্ত্রী রুহেনা চুলায় রান্না করার সময় চুলার ধোঁয়া প্রতিবেশী বাবরের বাড়িতে গেলে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধোঁয়া নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে প্রথম দিন নারীসহ অন্তত তিনজন আহত হন।

ঘটনার পর রুহেনা পাশেই বাবা আক্কাস আলীর বাড়িতে চলে যান। পরের দিন বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে রুহেনা বাবার বাড়িতে অতর্কিতে হামলা করেন বাবরের লোকজন।

এ সময় গ্রামের লোকজন দুই পক্ষকে সমর্থন করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামায়।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে রুহেনা অভিযোগ করে বলেন, চুলার ধোঁয়া নিয়ে আমাকে বাবর আলীর দুই ছেলেসহ তাদের লোকজন মারধর করেছে। পরে ভয়ে আমি বাবার বাড়িতে চলে যাই। সেখানে গিয়েও তারা আমাদের ওপর হামলা করে, আমাদের দুই বোনের স্বর্ণালঙ্কার ও টাকা লুট করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় বাবর আলী পলাতক রয়েছে বলে জানা গেছে।

সংঘর্ষের ঘটনায় নসিরনগর থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার বলেন, রান্নার চুলার ধোঁয়া নিয়ে আপন দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন সামান্য আহত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা করেনি।

সান নিউজ/এফএইচপি/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা