সারাদেশ

দামের রাজা ইলিশ

নিজস্ব প্রতিনিধি, বরগুনাঃ ভাদ্র, আশ্বিন এই দুই মাস ইলিশের ভরা মৌসুম। তবে বরগুনার বেতাগী বিষখালী নদীতে মিলছে না কাঙ্ক্ষিত রুপালি ইলিশ। সরবরাহ কম হওয়ায় এবং দাম বেশি থাকায় নিম্ন আয়ের মানুষ ইলিশ কিনতে হিমশিম খেতে হচ্ছে। এদিকে হতাশায় ভুগছে উপকূলের জেলে পরিবারগুলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধ্য আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত বাংলা শ্রাবণের শেষ সপ্তাহ থেকে কার্তিক মাস পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। এ মৌসুমে পূর্ণিমা তিথিগুলোতে গভীর সমুদ্র থেকে ডিম পাড়ার জন্য ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে চলে আসে। এ সময় জেলেদের জালে ধরা পড়ে।

গত এক সপ্তাহের ব্যবধানে প্রতিমণ গ্রেডের (বড় সাইজের) ইলিশের দাম ১০ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। বেতাগী মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'কিছু দিন আগে অমাবশ্যা জো কেটে যাওয়ায় এখন তেমন একটা মাছ পড়ছে না। আবার সামনের পূর্ণিমা জো এলেই ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।'

ব্যবসায়ীরা জানান, 'গত কয়েক দিন মোকামে সাগরের ইলিশের আমদানি কমে গেছে। এ ছাড়া আমাদের বিষখালী নদীতেও কম মাছ ধরা পড়েছে। তাই দাম অনেক বেড়ে গেছে।'

জেলার বৃহৎ মৎস্য কেন্দ্র পাথরঘাটা থেকে আসা কয়েকজন আড়তদার জানান, 'গত বছরের মতো এ মৌসুমে ইলিশ জালে ধরা পড়ছে না। যার কারণে ইলিশের চাহিদা বৃদ্ধি পেয়েছে। দামও কয়েকগুণ বেড়ে গেছে।'

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা