সারাদেশ

শিক্ষার্থীদের বরণে প্রস্তুত স্কুল-কলেজ

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জঃ দেড় বছর পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে ক্লাস চালু করতে গোপালগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রস্তুতি সম্পূর্ণপ্রায়। চলছে বেঞ্চ সাজিয়ে রাখার কাজ। স্বাস্থ্য সুরক্ষা ও প্রাথমিক চিকিৎসার জন্যও নেওয়া হয়েছে প্রস্তুতি। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ শহরের বেশ কয়েকটি স্কুলে গিয়ে এমন প্রস্তুতির দৃশ্য দেখা গেছে।

প্রায় ১২শ’র বেশি শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ দিন বন্ধ থাকায় এসব বিদ্যালয়ের শ্রেণিকক্ষের বেঞ্চ, চেয়ার, টেবিল, ব্লাকবোর্ড, অফিস রুম ও খেলার মাঠসহ বিভিন্ন জায়গায় জমেছে ধুলাবালি ও আবর্জনার স্তুপ।

জেলায় ৮৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২০৩টি মাধ্যমিক ও ৮৯টি মাদ্রাসা ও শতাধিক কিন্ডারগার্ডেন স্কুল প্রস্তুতি শেষ। এখন শুধু শিক্ষার্থীদের বরণ করার পালা।

এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল কবীর রাতুল বলেন, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় অনলাইনে ক্লাস করলেও তা আমাদের জন্য পর্যাপ্ত ছিল না। এখন ক্লাস শুরু হলে পড়ালেখার যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে পারবো।

বিণাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সনেকা বিশ্বাস বলেন, শ্রেণিকক্ষে প্রবেশের আগে শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা ও অক্সিজেন লেভেল পরীক্ষা করা হবে। এছাড়া হাত ধোয়ার জন্য সাবান পানির ব্যবস্থা রয়েছে। কোন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আলাদা কক্ষও প্রস্তুত করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা