সারাদেশ

যমুনায় নৌকা থেকে পড়ে নিহত ২, নিখোঁজ ৫

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুর স্পারবাঁধ সংলগ্ন এলাকায় যমুনা নদীতে নৌকা থেকে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুরের ইসলামপুর উপজেলার পাতাসি গ্রামের জহির উদ্দিনের স্ত্রী ঝালিমন বেগম (৬০) ও দেওয়ানগঞ্জ উপজেলার খুড়মা মধ্যপাড়া গ্রামের জব্বার আলীর স্ত্রী ফুলজান বেগম (৫০)। তাদের মরদেহ স্থানীয়রা উদ্ধার করেছেন।

নিখোঁজরা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জের খুরমা তোতা মিয়ার ছেলে জাহিদ হোসেন (৮), ওমর আলীর স্ত্রী সুফি বেগম (৫০), মিন্টু হোসেনের স্ত্রী হেলেনা খাতুন (৩০) ও তার ছেলে ইয়াসিন (৬) এবং আব্দুস সাত্তার (৬০)।

জানা গেছে, দরবার শরিফের ২০২২ সালের বাৎসরিক ওরস উপলক্ষে জামালপুর থেকে নৌকায় করে কয়েকজন আসছিলেন। বিকেল ৪টা ২০ মিনিটে এনায়েতপুর স্পারবাঁধ সংলগ্ন যমুনা নদীতে আসামাত্রই প্রবল স্রোতে নৌকাটি কাত হয়ে যায়। এ সময় বেশ কয়েকজন বাঁশসহ পড়ে যান। অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন সাতজন। পরে স্থানীয়রা তল্লাশি চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেন।

এনায়েতপুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন মোল্লা জানান, এ ঘটনায় এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে রাজশাহীর ডুবুরি দল আনার প্রক্রিয়া চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা