সারাদেশ

জোয়ারে পটুয়াখালী শহর প্লাবিত

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালী শহরের মহিলা কলেজ রোড, পোস্ট অফিস সড়ক, নবাব পাড়া, নিউ মার্কেট, এসডিও সড়কসহ অনেক স্থান জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

এর আগে সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জোয়ার শুরুর পর থেকেই শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হতে থাকে।

জানা গেছে, পটুয়াখালী শহর রক্ষা বাঁধ নির্মাণ হলেও জোয়ারের পানিতে শহর প্লাবিত হয়। সমস্যা সমাধানে পানি উন্নয়ন বোর্ড এবং পটুয়াখালী পৌরসভা সমন্বিতভাবে কাজ করছে।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হালিম সালেহী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এক দশক আগে শহররক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ হলেও পরে কোনো সংস্কার কাজ হয়নি। বাঁধের অনেক সুইজগেট অকার্যকর হওয়া এবং কিছু কিছু জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্তের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

প্রসঙ্গত, প্রতিবছর অমাবশ্যা ও পূর্ণিমার জোর প্রভাবে পটুয়াখালী শহর একাধিকবার প্লাবিত হয়। এতে যানমালসহ কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা