সারাদেশ

১৪৪ ধারা ভাঙায় আটক ১১

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালী পৌর শহরে ১৪৪ ধারা ভেঙে মিছিল করায় ১১ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সোনাইমুড়ী উপজেলার আলোকপাড়া গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে জাহিদুল ইসলাম (১৯), শুবল রবি দাসের ছেলে বিজয় রবি দাস (১৯), খলিলুর রহমানের ছেলে জাহিদ হোসেন (১৮), শিমুলিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে ইফরান আহাম্মেদ (২০), সেনবাগ উপজেলার ছাতারপাইয়া গ্রামের আবুল বাশারের ছেলে হাবিবুর রহমান (১৮), সুধারাম থানার পশ্চিম শফিপুর গ্রামের বাবুল চৌকিদারের ছেলে মো. রাসেল (২১), পূর্ব এওজবালিয়া গ্রামের জহিরুল হকের ছেলে মো. আরজু (২৫), দাদপুর গ্রামের জহিরের ছেলে বিজয় (১৪), মাইজদী হাউজিং গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মাহফুজুর রহমান (২১), মুন্সির তালুক গ্রামের আবদুল মান্নানের ছেলে মো. সোহেল (২৯) ও চাটখিল উপজেলার দশানী টবগা গ্রামের জমির উদ্দিনের ছেলে মো. জিহাদ (২০)।

জানা গেছে, বেলা ১১টা ২০ মিনিটের দিকে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পক্ষে মিছিল করেছেন তার কর্মী-সমর্থকরা। এরপর পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে ১১ জনকে আটক করেছে পুলিশ।

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগের তিন পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শহর মাইজদীতে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা