সারাদেশ

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পশ্চিম জোড্ডা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত একজন নিহত হয়েছেন।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর।

ওসি জানান, রোববার রাত ৩টার দিকে নোয়াপাড়া গ্রামের সৌদি প্রবাসী আবদুস সাত্তারের ঘরের দরজার নিচের মেঝে ভেঙে ঘরে ঢোকে চোর। মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘরে থাকা ব্যক্তিরা টের পেয়ে চিৎকার করেন। এ সময় স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন। এক পর্যায়ে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোমবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ পাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা