সারাদেশ

চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: আগামী ৯ সেপ্টেম্বর থেকে অভ্যন্তরীণ পাঁচটি ও খুলনা রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। চুয়াডাঙ্গায় সড়কে অবৈধ যান বন্ধের দাবিতে এ পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।

সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১০ সালে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী চুয়াডাঙ্গাসহ খুলনা বিভাগের ১০টি জেলায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলো আলমসাধু, নছিমন, করিমন, ভটভটি চলাচল নিষিদ্ধ। এরপরেও চুয়াডাঙ্গার পাঁচটি আঞ্চলিক মহাসড়কে (চুয়াডাঙ্গা-হাসাদহ, বদরগঞ্জ-চুয়াডাঙ্গা-দরবেশপুর, চুয়াডাঙ্গা-ডম্বলপুর (আলমডাঙ্গা), চুয়াডাঙ্গা-আটকবর ভায়া দর্শনা-দামুড়হুদা ও চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা ভায়া আসমানখালী পথে অবৈধ যান চলাচল করছে।

সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত ১০ বছরে চুয়াডাঙ্গায় ছয় শতাধিক মানুষ নিহত এবং আড়াই হাজারের বেশি মানুষ আহত হয়েছে এই অবৈধ যানের কারণে। উপার্জনক্ষম ব্যক্তিদের হতাহতের কারণে এসব পরিবারের সদস্যরা খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছে।

এছাড়া গত দেড় বছরের বেশি সময় ধরে কোভিড-১৯-এর কারণে পরিবহন খাত আজ চরম লোকসানের মুখে।

তাই আগামী ৯ সেপ্টেম্বর থেকে আঞ্চলিক ৫টি রুটে বাস চলাচল বন্ধ থাকবে। আর ১২ সেপ্টেম্বরের মধ্যে যদি দাবি আদায় না হয়, তাহলে ১৩ সেপ্টেম্বর থেকে দূরপাল্লার যানও বন্ধ রাখা হবে। এতে জেলার সঙ্গে সারাদেশের অনির্দিষ্টকালের জন্য সড়ক যোগাযোগ বন্ধ করা হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা