সারাদেশ

অপহরণকারী চক্রের মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকা থেকে অপহরণকারী চক্রের মূল হোতা মুহাম্মদ কাসেম আলীকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় অপহৃত একজনকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ ‍বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১২ স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার জন রানা।

গ্রেফতার কাসেম আলী সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর পূর্বপাড়া মহল্লার মৃত শহিদুল ইসলামের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় বাসে করে ঢাকা থেকে সিরাজগঞ্জের নিজ বাড়ি শিয়ালকোলে ফিরছিলেন সাইদুল ইসলাম (২০) নামে এক যুবক। মহাসড়কের নলকা এলাকায় নামলে অপহরণকারীরা জোরপূর্বক তাকে সিএনজিতে করে তুলে নিয়ে যায়। পরে সাইদুলের ভাইয়ের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করা হয়। পাশপাশি সাইদুলকে শারীরিক নির্যাতন করে তার কান্নার শব্দ পরিবারকে শোনানো হয়। এ ঘটনায় ওইদিন রাতেই র‌্যাব-১২ বরাবর একটি লিখিত অভিযোগ করেন সাইদুলের পরিবারের সদস্যরা।

অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্য এবং আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে ৫ সেপ্টেম্বর অপহরণকারী চক্রের মূল হোতা মুহাম্মদ কাসেম আলীকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় অপহৃত সাইদুল ইসলামকে।

এ ঘটনায় অপহৃতের ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেছেন। গ্রেফতার আসামি ও উদ্ধার করা ভিকটিমকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা