সারাদেশ

পাবনায় স্ত্রীকে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনায় স্ত্রীকে শ্বাসরোধের পর পুড়িয়ে হত্যার দায়ে আলমগীর হোসেন (৪০) নামে এক স্বামীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়। এ মামলার অপর ৭ আসামিকে খালাস দেয়া হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) এ রায় ঘোষণা করেন পাবনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন সাঁথিয়া উপজেলার বাউসগাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে।

জানা গেছে, যৌতুকের দাবিকৃত টাকা না পাওয়ায় ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর রাতে আলমগীর হোসেন তার স্ত্রী তাজরিনকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর মরদেহে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে দেন। পরদিন নিহতের ভাই সবুজ হোসেন সাঁথিয়া থানায় আট জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি আলমগীর হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা