সারাদেশ

কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় ২ যাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতবেদক: কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় একজন বৃদ্ধাসহ ব্যাটারিচালিত অটোরিকসার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অটোচালকসহ আরও চারজন।

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের ধরলা সেতুর পূর্ব পাড়ে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মৃত্যু হওয়া দুই যাত্রীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন, হাবিবুর রহমান হাবিবুল্লাহ (২৫) ও রাবেয়া বেওয়া (৬৩)। রাবেয়া বেওয়া নাগেশ্বরী উপজেলার নওদাবশ ভাঙামোড় এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এনামুল হক গেন্দুর স্ত্রী এবং হাবিবুল্লাহ নাগেশ্বরী উপজেলার কাচারি পয়রাডাঙা গ্রামের মাসুদুর রহমান বাবুর ছেলে। দুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে এবং গুরুতর আহত অপর দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে নাগেশ্বরীগামী বৈদ্যুতিক খুঁটিবহনকারী একটি ফাঁকা ট্রাক্টরের সঙ্গে নাগেশ্বরী থেকে কুড়িগ্রামমুখী যাত্রীবাহী অটোরিকসার ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই যাত্রী হাবিবুর রহমান হাবিবুল্লাহ ও রাবেয়া বেওয়া নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন। ঘটনার পরপরই ট্রাক্টর চালক পালিয়ে গেছে।


কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বিষয়টির জানান, ট্রাক্টরটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা