সারাদেশ

মাকে বাঁচাতে গিয়ে ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে মাকে বাঁচাতে গিয়ে ১৪ বছরের ছেলে পবিত্র চন্দ্র বর্মন (১৪) বিদ্যূৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত পবিত্র চন্দ্র বর্মন রুহিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র এবং ঠাকুরগাঁও সদর উপজেলার মধুপুর (মাস্টার পাড়া) গ্রামের বাসুদেব চন্দ্র বর্মনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে মধুপুর গ্রামের বাসুদেব চন্দ্র বর্মনের স্ত্রী মিনারানী রায় ছেলে পবিত্র চন্দ্র বর্মনকে সঙ্গে নিয়ে ধর্মপুর ডাঙ্গাপাড়া গ্রামে তার বাবা স্বাধীন মাষ্টারের বাড়িতে বেড়াতে যান। পবিত্র বর্মন ঘরে তার মামার সঙ্গে খেলা করার সময় বৈদ্যুতিক সিলিং ফ্যান চালিয়ে দেয়। এ সময় ফ্যানটি ওপর থেকে নীচে পড়ে যায়। এ অবস্থায় পবিত্র ও তার মামা ওই ঘর ত্যাগ করে বাইরে বেরিয়ে আসেন। পরে পবিত্রের মা ওপর থেকে ছিঁড়ে পড়া ফ্যান সরাতে গেলে বৈদ্যুতিক তাড়ে জড়িয়ে যান।

এ সময় কিশোর পবিত্র তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দিতেই সে বৈদ্যুতিক তাকে জড়িয়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যূ হয়। পরে তার লাশ নানার বাড়ি হতে নিজের বাড়িতে নিয়ে আসা হয় এবং বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা