সারাদেশ

পুকুরে গোসলে নেমে স্কুলছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামে পুকুরে গোসল করতে নেমে ইসরাত জাহান নুহা (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত ইসরাত জাহান নুহা ওই গ্রামের দিদার হোসেন কাঞ্চণের মেয়ে এবং সোমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

সোমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল আলম চৌধুরী জানান, দুপুরে বাড়ির অন্য শিশুদের সঙ্গে পুকুরে গোসল করতে যায় নুহা ও একই বাড়ির সৌরভ হোসেনের মেয়ে জান্নাতুল নাঈমা অহনা। এ সময় এই দুইজন পুকুরে ডুবে যায়। অন্য শিশুরা চিৎকার করলে বাড়ির লোকজন এসে ডুবন্ত অবস্থায় তাদের উদ্ধার করে খিলপাড়া আব্দুল ওহাব মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক নুহাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় অহনাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা