সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে শোকসভা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে গত ২৭ আগস্ট (শুক্রবার) ট্রলারডুবির ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়। ট্রলারটি বিজয়নগরের চম্পকনগর নৌকাঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই বাল্কহেড সঙ্গে সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়।

শুক্রবার (৩ সেপ্টম্বর) প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সেই ঘটনায় যারা নিহত হয়েছেন তাঁদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের আহ্বায়ক এস এম কামরুল হাসানের সভাপতিত্বে এবং সাংবাদিক এস এস টিপু চৌধুরী'র সঞ্চালনায় শোকসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূঞা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট এমদাদুল হক চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী প্রমুখ।

শোক সভায় দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মো. মহসীন আলী।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা