সারাদেশ

মাদারীপুরে এলজিইডির সড়কে অনিয়ম

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুর সদর উপজেলা এলজিইডির অধীনে ২.২ কিলোমিটারের একটি নতুন রাস্তা নির্মাণ প্রকল্পে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে বলে জানা যায়। কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী দাবি করেছে, রাস্তাটি উন্নত মান ও সঠিক উচ্চতায় নির্মাণ করে জনগণের দীর্ঘ মেয়াদী সু-যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা হোক।

মাদারীপুর সদর উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-শরীয়তপুর-রাজবাড়ি উন্নয়ন প্রকল্পের অধীনে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পুরাতন ফেরীঘাট থেকে উত্তর দিকে ইটের ভাটার ভেতর দিয়ে আড়িয়াল খাঁ নদের পাড় (মহিষেরচর ও বাহেরচর কাতলা গ্রাম) পর্যন্ত ২.২ কিলোমিটারের একটি নতুন রাস্তাটি নির্মাণ প্রকল্প সদর উপজেলা এলজিইডি কার্যালয় গ্রহণ করেছে। রাস্তাটি ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণের জন্য মেসার্স মহিউদ্দিন এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেওয়া হয়। বর্তমানে রাস্তাটির নির্মাণ কাজ চলছে।

স্থানীয় বাসিন্দা আবদুল জলিল, আবুল হোসেনসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, রাস্তাটি আড়িয়াল খাঁ নদের কাছাকাছি নিচু এলাকার ভেতর দিয়ে ফসলি জমির লেবেল থেকে সামান্য উচ্চতায় পাকা সড়কটি নির্মাণ করা হচ্ছে। যা পাশ্ববর্তী আড়িয়াল খাঁ নদের সামান্য পানি বাড়লেই রাস্তাটি তলিয়ে যাবে। তখন এই রাস্তাটি অনেক টাকা খরচ করে নির্মাণ করলেও তেমন সুফল পাওয়া যাবে না। তাই রাস্তাটি ফসলি জমির লেবেলের চেয়ে আরো অনেক বেশি উচ্চতায় নির্মাণ করা হলে পানিতে তলিয়ে যাবে না।

এছাড়া, রাস্তার দুই পাশে ভেকু দিয়ে খনন করলেও ভেতরে ফেলে উঁচু না করেই ইটের খোয়া বিছানো হচ্ছে। তাছাড়া ইটের মানও তেমন ভাল নয়, দুই নম্বর, তিন নম্বর ইট মিলিয়ে রাস্তায় দিচ্ছে বলেও অভিযোগ করেন এলাকাবাসী। এতে রাস্তাটির মূল উদ্দেশ্যই ব্যর্থ হবে বলেও বক্তব্য বাসিন্দাদের।

মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিত হাওলাদার বলেন, ‘পাঁচখোলা ইউনিয়নের পুরনো ফেরীঘাট এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এখানে একটি সুন্দর রাস্তা নির্মাণ করার। যাতে এলাকার মানুষ খুব সহজেই যাতায়াত করতে পারে। কিন্তু বর্তমানে রাস্তাটি মাটির লেবেল সমান করে নির্মাণ করা হচ্ছে। যা বৃষ্টির পানিতেই তলিয়ে যাবে এবং এতে রাস্তাটি টেকসইও হবে না। তাই আমি কর্তৃপক্ষের কাছে দাবি করছি, রাস্তাটি আরো অনেক উঁচু করে নির্মাণ করা হোক। যাতে আমাদের পাঁচখোলার মানুষ রাস্তাটি নির্বিঘ্নে সারা বছর যাতায়াতের জন্য ব্যবহার করতে পারে।’

এই বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মহিউদ্দিন এন্টারপ্রাইজের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে এই বিষয়ে মাদারীপুর সদর উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মনোয়ার হোসেন বলেন, ‘পুরনো ফেরীঘাটের এই রাস্তাটি সরকারের জিওবি ফান্ডের ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। রাস্তাটির উচ্চতা ২০ ইঞ্চি এবং চওড়া হবে ১০ ফুট।

তিনি আরও বলেন, আমি সরেজমিনে গিয়ে দেখবো আসলে রাস্তাটি কি অবস্থায় আছে। রাস্তা জনগণের প্রয়োজনে করা হচ্ছে। যেভাবে জনগণ সুন্দরভাবে সারা বছর ব্যবহার করতে পারবে আমরা সেভাবেই রাস্তাটি নির্মাণ করবো। আমরা কোন প্রকার অনিয়ম ও নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করতে দেব না।’

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা